বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মসজিদে আকসায় ইসরায়েলি পুলিশের তান্ডব, আহত ২ শতাধিক

অনলাইন নিউজ পোর্টাল 09 মে 2021, 09:07 সকাল 626 বার পঠিত
মসজিদে আকসায় ইসরায়েলি পুলিশের তান্ডব, আহত ২ শতাধিক

আজ নিজ ভূমিতে পরাধীন মাজলুম ফিলিস্তিনিরা। শত শত নবী-রাসূলের পদধূলীতে সিক্ত পবিত্র ভূমি শোষণ করে ত্রাসের রাজত্ব চালাচ্ছে ইয়াহুদী নরপশুরা। মুসলমানদের প্রথম কেবলা  আল-আকসা মসজিদে জুমাতুল বিদায় মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে নিরস্র ফিলিস্তিনিদের উপর অতর্কিত আক্রমণ চালায়।  এতে অন্তত ২০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার জুমাতুল বিদার পর থেকেই ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা হয় শেখ জাররাহসহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে। ইফতারের পর রমজানের বেজোড় রাত্রিতে, লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময়ই তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এমনকি নামাজরতদের লক্ষ্য করে গুলিও চালানো হয়। মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় অনেককে। ছোড়া হয় টিয়ার শেল। এ সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয়।