সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মোহাম্মদপুরে কাজ দেওয়ার কথা বলে বাসায় ডেকে ‘দলবদ্ধ ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 12 অক্টোবর 2026, 12:46 দুপুর • 8 বার পঠিত
মোহাম্মদপুরে কাজ দেওয়ার কথা বলে বাসায় ডেকে ‘দলবদ্ধ ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে মো. রাসেল ওরফে নাগ রাসেল নামে ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দিয়েছে বাহিনীটি।

এসআরবি বলছে, গত ৩ অক্টোবর রাতে মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকার একটি ফ্লাটে গৃহকর্মীর কাজ দেওয়ার কথা বলে ২৪ বছর বয়সি এক তরুণীকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে দুইজন ধর্ষণ করে বলে পরদিন থানায় মামলা করেন ওই তরুণী।

মামলায় রনি শেখ (২৯) ও রাসেলের (২০) নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তার রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত আছে।