বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ল

মোহাম্মদ খাইরুল আমিন 01 আগস্ট 2022, 12:50 দুপুর 260 বার পঠিত
মিয়ানমারে জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ল

মিয়ানমারে জরুরি অবস্থার সময়সীমা আরও ছয় মাস বাড়ল। এই ঘোষণা দিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। 

আজ সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জান্তা সরকারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। 

গত বছরের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এর পর তারা প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে। 

২০২১ এর ১ ফেব্রুয়ারি সু চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল এনএলডিকে উৎখাত করার পর মিয়ানমারের সামরিক বাহিনী দলটির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে। সুচিসহ দেশটির প্রেসিডেন্টকে তখন তারা বন্দী করে। 

মিয়ানমারে ওই অভ্যুত্থানের পর থেকে জান্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১০ হাজারের বেশি।