বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমার সীমান্তে তিন ভারতীয় সেনার মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 30 জুলাই 2020, 05:47 বিকাল 438 বার পঠিত
মিয়ানমার সীমান্তে তিন ভারতীয় সেনার মৃত্যু

বিদ্রোহীদের হামলায় মিয়ানমার সীমান্তবর্তী মণিপুর রাজ্যে তিন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তবর্তী রাজ্যটির চান্দেল জেলায় প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর চালাতে থাকে এলোপাথাড়ি গুলি। এ সময় পালটা গুলি ছোড়েন সেনারাও।

তখন উভয় দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় আসাম রাইফেলসের অন্তত তিন সেনা সদস্যের। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও গুলিতে আসাম রাইফেলসের সদস্যরা হতাহত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।