বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম

মোহাম্মদ খাইরুল আমিন 07 অক্টোবর 2025, 01:46 দুপুর 203 বার পঠিত
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম

মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে। 

মঙ্গলবার মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত আল-কাহেরা নিউজ জানিয়েছে, হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে মঙ্গলবারও আলোচনা চলবে। 

মিশরের পর্যটন নগরী শার্ম এল-শেখে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা হচ্ছে। আলোচনায় অংশ নিতে সোমবার একটি ইসরাইলি প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিম্মি-বন্দী বিনিময় ও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবের বিস্তারিত বিষয়ে ইসরাইল ও হামাস আলোচনায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।