মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমদের সই করা তফসিল থেকে এ তথ্য জানা গেছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।
বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর।
আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করল ইসি।