বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

`মিরর পজিশনে’ চীন-ভারত

অনলাইন নিউজ পোর্টাল 06 জুন 2020, 04:06 দুপুর 1,296 বার পঠিত
`মিরর পজিশনে’ চীন-ভারত

মহামারি করোনা ভাইরাসে প্রায় বিধ্বস্ত বিশ্ব। মোকাবিলায় কোনোকিছুই পুরোপুরি কাজে আসছে না। সমরশক্তির তো প্রশ্নই উঠে না। এসবের পরও যেন একে অপরকে ছেড়ে কথা বলছে না চীন-ভারত। প্রায় যুদ্ধ পরিস্থিতি! প্রতিবেশী দেশ দুটির সীমান্ত ঘেরাও সমরশক্তির দাপটে। সামরিক পরিভাষায় যাকে বলে ‘মিরর পজিশন’।

বেশ কয়েক দিন ধরেই চীন ভারতকে যা দেখাচ্ছে, ভারতও চীনকে ঠিক সেটাই দেখাতে চাইছে। লাদাখে এলএসি (প্রকৃত নিয়ন্ত্রণরেখা) বরাবর চীন কয়েক হাজার সেনা মোতায়েন করে রেখেছে। অস্ত্রশস্ত্রও রেখেছে। আবার ভারতও ততটাই মোতায়েন করে দিয়েছে। ঠিক যেন একে অপরের মুখের সামনে আয়না ধরা হয়েছে।

গত ২৬ মে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে পরিস্থিতি যেন আরও ঘোলাটে করে দেন। তিনি বলেছিলেন, যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। দেশকে সুরক্ষা দিতে সবরকমভাবে প্রস্তুতি থাকা চাই।

সবমিলে পরিস্থিতি এমন, ঢিল এলে পাটকেল ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত। কিন্তু আলোচনা বন্ধ হয়নি দু’দেশের। শনিবার (০৬ জুন) কোর কমান্ডার পর্যায়ের বৈঠক বসতে চলেছে। সীমান্ত বিবাদ নিয়ে এই স্তরের বৈঠক ভারত-চীনের মধ্যে বিরল। অর্থাৎ আলোচনায় সমস্যা মিটতে পারে সে সম্ভাবনাও আছে বেশ।

ভারত এবং চীনের সীমা যেখানে মিশেছে, অরুণাচল থেকে লাদাখ পর্যন্ত সেই বিস্তীর্ণ অঞ্চলজুড়েই নানা এলাকায় সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে।