মহারাষ্ট্রের মসজিদে মিলছে কোভিড রোগীদের ফ্রি সেবা
অনলাইন নিউজ পোর্টাল
•
27 জুন 2020, 11:21 দুপুর
•
601 বার পঠিত
ভারতে করোনাভাইরাস রোগের সংক্রমণ দ্রুত বাড়ছে। হাসপাতাল গুলোতে ঠাঁই নাই অবস্থা। এমন প্রেক্ষাপটে মানবিকতার আর এক দিক তুলে ধরল মহারাষ্ট্রের ভিওয়াণ্ডির এক মসজিদ। সেখানকার হলেই গড়ে উঠল কোভিড রোগীদের চিকিৎসা কেন্দ্র। মসজিদের হলে শয্যা ও অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে রোগীকে কোনো টাকা দিতে হবে না, বিনামূল্যে মিলবে চিকিৎসা।
১৮ জুন শহরের মক্কা মসজিদে কোভিড রোগীদের চিকিৎসার জন্য অস্থায়ী কেন্দ্র গড়ে তোলে। যারা হাসপাতালে জায়গা পাবেন না, তাদের এখানে রাখা হবে। মসজিদের হলে শয্যা ও অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে। এসবের জন্য রোগীকে কোনো টাকা দিতে হবে না। ছ’ জন স্বাস্থ্যকর্মী রোগীদের খেয়াল রাখেন। দিনে দু’জন চিকিৎসক এসে রোগীদের দেখে যান।