বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মোহাম্মদ খাইরুল আমিন 16 জুলাই 2022, 11:01 দুপুর 212 বার পঠিত
মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মেক্সিকোর উত্তর- পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একটি ব্লাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, সিনালোয়া প্রদেশে বিধ্বস্ত এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া এক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।