বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মদিনা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী

অনলাইন নিউজ পোর্টাল 24 জানুয়ারী 2021, 08:01 রাত 247 বার পঠিত
মদিনা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরী

সৌদি আরবের পবিত্র নগরী মদিনা বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর নগরীর মর্যাদা পেয়েছে।

আন্তর্জাতিক মাপকাঠি অনুসারে নগরীটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরা জরিপ করেছেন। জরিপ শেষে ২০ লাখ মানুষের মদিনা স্বাস্থ্যকর শহরের তকমা পেল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপে ২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তাইবাহ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের একশ’ প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন।  

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল মদিনা শহরটি পরিদর্শন করে জানায়, স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের সবই এখানে বাস্তবায়ন আছে। মদিনা নগরীতে প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর।