বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন পুলিশ কর্মকর্তাদের পদত্যাগ

অনলাইন নিউজ পোর্টাল 18 জুন 2020, 09:33 রাত 213 বার পঠিত
মার্কিন পুলিশ কর্মকর্তাদের পদত্যাগ

গত তিন সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে  আন্দোলনকারীরা দাবি তুলেছে দোষী পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনার। এমনকি দাবি উঠেছে পুলিশ বিভাগের অর্থায়ন বন্ধ করে দেয়ারও। এদিকে দেশটির চলমান এই অবস্থার মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

শ্বেতাঙ্গ পুলিশ সদস্যের হাতে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড, এই ঘটনার পর শহরের অন্তত সাতজন পুলিশ সদস্য তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। আরো ছয়জন পুলিশ সদস্যের চাকরি ছাড়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এর বাইরে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে জড়িত চার পুলিশ সদস্যও পদত্যাগ করেছেন।

মিনিয়াপলিস পুলিশ বিভাগের মুখপাত্র জানান, ধীরে ধীরে লোকজন পুলিশের চাকরি ছেড়ে দিচ্ছেন। পদত্যাগের সংখ্যা আরো বাড়লে শহরের পুলিশ বিভাগ সমস্যায় পড়বে। চলতি মাসে ৮ জন পুলিশ কর্মকর্তা তাদের চাকরি ছেড়ে দিয়েছেন।