মার্কিন নকল রণতরী ধ্বংস করল ইরান
যুক্তরাষ্ট্রের নোঙ্গর করা বিমানবাহী রণতরীর আদলে সাজানো একটি ‘ডামি’ বা সাজানো রণতরীতে একের পর এক মিসাইল ছুড়ে ধ্বংস করেছে ইরান। তবে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি কোনো পক্ষেরই। কারণ এই পুরোটাই ছিল ইরানের একটি মহড়ার অংশ। জানা গেছে, হরমুজ প্রণালীতে একটি মার্কিন যুদ্ধজাহাজের আদলে একটি নকল রণতরি সাজিয়ে সেটির ওপরই মিসাইল হামলা চালিয়েছে ইরান।
এদিকে ইরানের মহড়ায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের আদলে রণতরি বানিয়ে মিসাইল হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ নিয়ে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এটি ইরানের দায়িত্বহীন ও বেপরোয়া আচরণ।
হরমুজ প্রণালীর এই মহড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সম্প্রচারিত হয়েছে। যেখানে দেখা যায়, ইরান নিজেরাই একটি মার্কিন যুদ্ধজাহাজের মতো একটি রণতরি সাজিয়েছে। সেখানেই একের পর এক চালানো হচ্ছে মিসাইল হামলা। এ বিষয়ে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ”আজকের মহড়ার মধ্য দিয়ে বিমান ও নৌবাহিনীর আক্রমণ করার সক্ষমতা তুলে ধরা হয়েছে।” এই মহড়ার সময় এতো বেশি গোলাগুলি হয় যে, সংযুক্ত আরব আমিরাত আর কাতারের সামরিক ঘাঁটিতে সাময়িক সতর্কাবস্থা জারি করে যুক্তরাষ্ট্র।