মালিতে পৃথক দু’টি হামলার ঘটনায় ৫ সেনা নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
03 আগস্ট 2020, 09:16 রাত
•
213 বার পঠিত
মালিতে পৃথক দু’টি হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির পাঁচ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচ জন।
দেশটির সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানিয়েছে, রবিবার দেশটির একটি সামরিক কাফেলা এবং একটি শিবিরে হামলা চালানো হয়। উভয় হামলার ঘটনায় বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।
মালির মধ্যঞ্চলে বিদ্রোহীদের দ্বারা একটি সামরিক কাফেলায় আক্রমণের প্রায় ছয় সপ্তাহ পরেই ফের এই হামলার ঘটনা ঘটলো। ওই হামলায় ২৪ সেনা নিহত হয়েছিল।