বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মালির উত্তরাঞ্চল সীমান্তে বিস্ফোরণের জাতিসংঘের শান্তিরক্ষী সদস্য

অনলাইন নিউজ পোর্টাল 03 অক্টোবর 2021, 02:42 দুপুর 171 বার পঠিত
মালির উত্তরাঞ্চল সীমান্তে বিস্ফোরণের জাতিসংঘের শান্তিরক্ষী সদস্য

মালির উত্তরাঞ্চলে আলজেরিয়ার সীমান্তে বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন এবং আরো চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (মিনুসমা) এক বিবৃতিতে জানিয়েছে, আলজেরিয়ার সীমান্তের সঙ্গে তেসালিতের কাছে একটি বিস্ফোরক ডিভাইস থেকে বিস্ফোরণের ঘটনায় তাদের এক সদস্য নিহত এবং আরও চার সদস্য গুরুতর আহত হয়েছে।

মিনুসমার প্রধান এল ঘাসিম ওয়ান এক বিবৃতিতে বলেন, আমাদের শান্তিরক্ষী সদস্যরা যে ক্রমাগত বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করছেন এবং মালিতে শান্তি নিশ্চিতের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করছেন এটা তারই প্রমাণ।

তিনি বলেন, আজকের কাপুরুষোচিত এই হামলা মালি এবং তার জনগণের শান্তি ও স্থিতিশীলতার সমর্থনে মিনুসমার সংকল্প আরও দৃঢ় করবে।

এর আগে গত এপ্রিলে চাদে মিনুসমার চার শান্তিরক্ষী সদস্য নিহত হয়। সে সময় আগুয়েলহোকে তাদের একটি ক্যাম্পে হামলা চালানো হয়। একই সময়ে মালির উত্তর-পূর্বাঞ্চলেও হামলা চালানো হয়।