বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঠোর অভিবাসন আইন শিথিল করল ইতালি

মোহাম্মদ খাইরুল আমিন 07 নভেম্বর 2022, 08:07 সকাল 457 বার পঠিত
কঠোর অভিবাসন আইন শিথিল করল ইতালি

ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের প্রতি কঠোর হচ্ছে ইতালি। আর এসব অভিবাসীদের মধ্যে পুরুষদের গ্রহণে অনীহা প্রকাশ করছে দেশটি।

জানা যায় সম্প্রতি ৩৫ জন পুরুষকে একটি উদ্ধারকারী জাহাজ নিজেদের বন্দরে অবতরণে বাধা দেয় ইতালি। তাই দেশটির বন্দর ত্যাগের আদেশ প্রত্যাখ্যান করেছে জাহাজটি।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন্দরে প্রবেশ করতে দুই সপ্তাহ অনুরোধের পর রোগাক্রান্ত শিশু ও লেকাদের হিউম্যানিটি ১ থেকে নামানোর অনুমতি দেওয়া হয়। এছাড়া আরো দুটি উদ্ধারকারী জাহাজ সমুদ্রে অপেক্ষা করছে।

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি দায়িত্ব নেয়ার পর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অভিবাসীদের পথ রুদ্ধ করার প্রতিশ্রুতি করেন।

তবে জাতিসংঘের তথ্যানুযায়ী, ইউরোপে প্রবেশের জন্য ইতালি প্রধান পথ। চলতি বছর নৌকার মাধ্যমে ৮৫ হাজার অভিবাসী ইতালিতে এসেছেন। অভিবাসীরা ছোট নৌকাতে উঠে চলে আসেন এবং  ভ্রমণের সময় উদ্ধারকারী জাহাজগুলো তাদের উদ্ধার করে থাকে।

গত রোববার সকালে জার্মান পাতাকাবাহী দ্য হিউম্যানিটি- ১ জাহাজ থেকে ১৪৪ জনকে নামানোর অনুমতি দেওয়া হয়।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিও পিয়ানটেডসি বলেন, যারা দুর্বল হিসেবে চিহ্নিত হননি তাদের ইতালির জলসীমা ছেড়ে যেতে হবে এবং পতাকাবাহী দেশের অধীতে সেবা নিতে হবে।

তবে জার্মান চ্যারিটির সস হিউম্যানিটি জাহাজের ক্যাপ্টেন সমুদ্র থেকে বেঁচে ফেরা যাত্রীদের নামানো পর্যন্ত তিনি ইতালির বন্দর ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।