বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মিয়ানমার থেকে পাওয়া কঠিন হতে পারে

ওএনপি২৪ নিউজ ডেস্ক 28 মার্চ 2025, 03:22 দুপুর 225 বার পঠিত
ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মিয়ানমার থেকে পাওয়া কঠিন হতে পারে

স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রিখটার স্কেলে ৭.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার হলেও কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, লাওস, থাইল্যান্ড এবং চীনেও  

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি তবে প্রাথমিক পর্যবেক্ষণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে  

মিয়ানমার থেকে সঠিক আপডেট পাওয়া কঠিন হতে পারে যার পেছনে কয়েকটি কারণ রয়েছে  

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে তথ্য সংগ্রহ ও সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে  

সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের ফলে উদ্ধার কার্যক্রম ব্যাহত হতে পারে  

২০২১ সালের সামরিক অভ্যুত্থারের পর থেকে দেশটির সংবাদমাধ্যম কঠোর নিয়ন্ত্রণে রয়েছে যা তথ্যপ্রাপ্তিকে সীমিত করে  

ভূমিকম্পে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তথ্য সংগ্রহ আরও কঠিন হয়ে পড়বে  

মিয়ানমারে সরকারের অনুমতি ছাড়া তথ্য প্রকাশ করা কঠিন যা প্রকৃত ক্ষয়ক্ষতি জানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে