বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনার প্রভাবে চরম দারিদ্র্যের শিকার ১০ কোটিরও বেশি শ্রমিক

অনলাইন নিউজ পোর্টাল 03 জুন 2021, 09:07 সকাল 75 বার পঠিত
করোনার প্রভাবে চরম দারিদ্র্যের শিকার ১০ কোটিরও বেশি শ্রমিক

গত দেড় বছরে করোনা মহামারিতে কর্মসংস্থান হারিয়ে চরম দারিদ্র্যের মধ্যে পড়েছেন বিশ্বের ১০ কোটিরও বেশি শ্রমিক। আজ বুধবার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে অন্তত ৭ কোটি ৫০ লাখ কর্মসংস্থান হ্রাস পাবে বলেও শঙ্কা জানানো হয়েছে আইএলওর প্রতিবেদনে। আরও বলা হয়, মহামারি অব্যাহত থাকলে আগামী বছর আরও ২ কোটি ৩০ লাখ কর্মসংস্থান কমে যাবে। -এএফপি

আইএলও প্রধান গাই রাইডার সাংবাদিকদের বলেন, ‘করোনা মহামারি শুধু জনস্বাস্থ্যকেই বিপন্ন করছে না, বরং কর্মসংস্থান ও মানবিক জীবনেও বিপর্যয়ে ডেকে এনেছে।’ আইএলওর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিশ্বজুড়ে কর্মহীন মানুষের সংখ্যা ছিল ১৮ কোটি ৭০ লাখ (১৮৭ মিলিয়ন)। ২০২২ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ কোটি ৫০ লাখে (২০৫ মিলিয়ন)। তবে আইএলও প্রধান বলেছেন, দাপ্তরিক পরিসংখ্যানের বেয়ে বাস্তব অবস্থা অনেক বেশি খারাপ। কারণ, মহামারিতে শুধু যে কর্মসংস্থান হারিয়েছে, তা ই নয়, বরং কর্মঘণ্টাও হ্রাস পেয়েছে মারাত্মকভাবে।