বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

করোনা রোধে মডার্নার টিকা প্রায় ৯৫ শতাংশ কার্যকর

অনলাইন নিউজ পোর্টাল 16 নভেম্বর 2020, 07:47 বিকাল 209 বার পঠিত
করোনা রোধে মডার্নার টিকা প্রায় ৯৫ শতাংশ কার্যকর

মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্নার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হচ্ছে। ভ্যাকসিনটির পরীক্ষার তৃতীয় ধাপে সহস্রাধিক মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করে চালানো পরীক্ষার পর প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এমন দাবি করেছে কোম্পানিটি। সোমবার (১৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহার শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে বলে মডার্না জানিয়েছে।

ভ্যাকসিনটির পরীক্ষার তৃতীয় ধাপে মডার্না যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের দেহে ভ্যাকসিনটি পুশ করে। এর মধ্যে অর্ধেককে চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ দেয়া হয়। তবে পূর্ণাঙ্গ ফলাফল না আসা পর্যন্ত ভ্যাকসিনটির কার্যকারীতা নিয়ে পুরোপুরি নিশ্চত হওয়া যাচ্ছে না।

এর আগে মার্কিন ওষুদ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি প্রথমবারের মতো করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করে। ছয় দেশের ৪৩ হাজার ৫০০ মানুষের দেহে পরীক্ষা চালিয়ে এমন ফল পায়।