বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের সেনাবাহিনী

অনলাইন নিউজ পোর্টাল 18 জুন 2020, 04:55 দুপুর 280 বার পঠিত
ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের সেনাবাহিনী

সাফল্যের সঙ্গে ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। সম্প্রতি ২৮০ কিলোমিটার (১৭৫ মাইল) পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এছাড়া সঙ্গে স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা সম্পন্ন করা হয়। ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর একটি ভিডিও প্রকাশ করেছে ইরান।

এক বিবৃতিতে জানা গেছে, ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ওমান সাগরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এসব ক্ষেপণাস্ত্র। প্রয়োজনে ক্ষেপণাস্ত্রের দূরত্ব বাড়ানো সম্ভব।

ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বলেন, এই সফলতা সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়াবে। ইরানের তরুণ বিজ্ঞানীরা স্বনির্ভরতা অর্জনের পথে, নিজেদের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

নৌবাহিনীর একটি মহড়ার সময় এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এবং সাগরে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা থেকে এটা প্রমাণিত যে, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত আত্মবিশ্বাসী।