বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে নিরীহ মানুষের ওপর সশস্ত্র বিদ্রোহীদের হামলা

অনলাইন নিউজ পোর্টাল 23 নভেম্বর 2021, 04:54 দুপুর 252 বার পঠিত
কঙ্গোতে নিরীহ মানুষের ওপর সশস্ত্র বিদ্রোহীদের হামলা

কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে বাস্তুচ্যুত নিরীহ মানুষের ওপর ওই হামলা চালানো হয়। এক সামরিক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা রোববার রাতে ড্রোড্রো গ্রাম ঘিরে ফেলে। হামলায় ৬ শিশু, চার পুরুষ এবং দুই নারী নিহত হয়েছে। 

তবে বেশ কিছু গ্রুপ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি। ২০১৭ সাল থেকেই ওই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর হারিয়েছে।

বিদ্রোহীদের লক্ষ্যই ছিল বাস্তুচ্যুত লোকজনের ওপর হামলা চালানো। কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মুখপাত্র মাথিয়াস গিলম্যান বলেন, হামলা থেকে পালিয়ে শান্তিরক্ষীদের সুরক্ষিত একটি এলাকায় আশ্রয় নিয়েছেন অন্তত ১৬ হাজার মানুষ।