বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতারের আমিরের সঙ্গে বৈঠক করতে দোহায় রজব তাইয়েব এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল 08 অক্টোবর 2020, 11:38 দুপুর 235 বার পঠিত
কাতারের আমিরের সঙ্গে বৈঠক করতে দোহায় রজব তাইয়েব এরদোগান

কাতার আমিরের সঙ্গে বৈঠক করতে দোহায় এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গতকাল বুধবার (৮ অক্টোবর) একদিনের রাষ্ট্রীয় সফরে দোহায় পৌঁছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এসময় কাতারের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল আতিয়াহর নেতৃত্বে উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। খবর আলজাজিরার।

প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে অর্থ মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ অফিসিয়াল কর্মকর্তারা আসেন। এর আগে তাঁরা কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহকে সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ আহমদ আল সাবাহের শোক জানাতে কুয়েতে সফর করেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান আঞ্চলি সমর্ক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধি বিষয়ে দ্বি-রাষ্ট্রীয় বৈঠক করেন।

২০১৭ সালের ৫ জুন উপসাগরীয় সংকট তৈরির পর থেকে আংকারা ও দোহার মধ্যে দৃঢ় সম্পর্ক তৈরি হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কিছু অভিযোগ করে কাতারের ওপর অবরোধ আরোপ করে এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এমনকি খাদ্যসহ অন্যান্য সামগ্রি রপ্তানিও বন্ধ করে দেয় অবরোধকারী দেশগুলো। অবরোধের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তুরস্ক প্রয়োজনীয় খাদ্য দিয়ে একটি কার্গো বিমান দোহায় পাঠায়। এর আগে ২০১৬ সালে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সমর্থন প্রকাশ করেন কাতারের আমির শেখ তামিম।