কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ ৮ জন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
30 আগস্ট 2020, 11:41 দুপুর
•
211 বার পঠিত
ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ ৮ জন নিহত হয়েছেন। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে শনিবার সকালে সেনা অভিযানে ওই গোলাগুলির ঘটনা ঘটে।
কাশ্মীরের পুলিশ জানিয়েছে, শনিবার সকালে পুলওয়ালামা জেলার একটি পাহাড়ের গুহায় অভিযানের সময় এক সেনা সদস্যসহ ৪ জন নিহত হন। ঘটনাস্থল থেকে ১টি রাইফেল ও ২টি পিস্তল উদ্ধারের দাবি করে পুলিশ।
এর আগে শুক্রবার সোপিয়ান জেলায় অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ স্বাধীনতাকামী নিহত হন। একই সঙ্গে একজনকে আটক করা হয় বলে জানানো হয়। এ সময় ২টি সংক্রিয় রাইফেল ও ৩টি পিস্তল উদ্ধার করা হয়।