বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

কাশ্মীরে বিজেপি নেতা নিহত

অনলাইন নিউজ পোর্টাল 09 জুলাই 2020, 11:58 দুপুর 243 বার পঠিত
কাশ্মীরে বিজেপি নেতা নিহত

ভারতের উত্তর কাশ্মীরে শেখ ওয়াসিম নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নেতার সঙ্গে গুলিতে নিহত হয়েছেন তার বাবা ও ভাই। স্থানীয় সময় বুধবার রাত ৯ টার দিকে বান্দিপোর জেলায় এ হামলার ঘটনা ঘটে। 

ওয়াসিম বিজেপির জেলা শাখার সভাপতি ছিলেন। বুধবার রাতে ওয়াসিম বাবা  ও ভাই এর সঙ্গে বাড়ির বাইরে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কাশ্মীর পুলিশের প্রধান জানিয়েছেন, ওই পরিবারের নিরাপত্তায় আট পুলিশ সদস্য নিয়োজিত ছিল। কিন্তু ঘটনার সময়ে তদের কেউই উপস্থিত ছিল না। কর্তব্যে অবহেলার দায়ে তাদের গ্রেপ্তার করা হবে।