কাবুলে জুমার নামাজের সময় বিস্ফোরণ
অনলাইন নিউজ পোর্টাল
•
12 জুন 2020, 09:23 রাত
•
244 বার পঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে ইমামসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের সময় শের শাহ সুরি মসজিদে নামাজের সময় বোমা বিস্ফোরিত হয়। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে এবং আহতদের কাছের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেছে।