জর্ডানের পার্লামেন্টে এমপিদের ধ্বস্তাধ্বস্তি
কোন দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সেই দেশের সংবিধান। আবার সংবিধান পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন করার এখতিয়ার রাখেন একটি রাষ্ট্রের আইনসভা। কিন্তু যদি কোন কারণে গন্ডগোল দেখা দেয়, আইনসভার যোগ্য সদস্যদের মধ্যে তবে বিষয়টি অবাক করে বিশ্ব সুশীল সমাজকে। এবার এমনি ঘটনা ঘটেছে জর্ডানের পার্লামেন্টে। সংবিধান সংশোধন করাকে কেন্দ্র করে জর্ডানের পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি লেগে যায়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনার পর পার্লামেন্টের অধিবেশন মূলতবি করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেশটির সংসদ সদস্যদের সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায় যে, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদস্যরা তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু করেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্পিকার আবদেলকারিম আল-দাগমি ও ডেপুটিদের মধ্যে তর্কের এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে এতে পক্ষে-বিপক্ষের সংসদ সদস্যরাও জড়িয়ে পড়েন।