জম্মু ও কাশ্মীরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সুবিধা
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 08:32 রাত
•
555 বার পঠিত
শ্রীনগরের একটি স্থানীয় এনজিও জম্মু ও কাশ্মীরের জনগণকে সাহায্য করার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন দিচ্ছে। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস গ্রুপ শ্রীনগরের রোগীদের জন্য বিনামূল্যে ওই সেবা চালু করেছে। এটি বিদেশে কর্মরত ডাক্তারদের দেওয়া অনুদানের ওপর চলে।
জানা গেছে, এই পরিষেবা সেখানকার মানুষের জন্য অপরিসীম সাহায্য করেছে। অনেক স্থানীয় লোক এনজিও এবং তাদের দলের প্রচেষ্টার প্রশংসা করেছে।
যেহেতু জম্মু ও কাশ্মীরে আইসিইউ অ্যাম্বুলেন্সের সংখ্যা কম, তাই এনজিওটি মূল্যবান জীবন বাঁচানোর প্রচেষ্টায় চব্বিশ ঘণ্টা কাজ করে চলেছে।
এই উদ্যোগ শ্রীনগরের স্থানীয়দের যে বড় স্বস্তি দিয়েছে তা দেখার পর বারামুলা ও অনন্তনাগ জেলাযগুলোতেও এই পরিষেবা সম্প্রসারিত করা হয়েছে।