বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চায় রাশিয়া

Online_News_Portal_24 27 সেপ্টেম্বর 2023, 08:00 রাত 220 বার পঠিত
জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চায় রাশিয়া

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ফিরতে চাচ্ছে রাশিয়া। আগামী মাসে এ সংক্রান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পররাশিয়ার সদস্যপদ স্থগিত

 হয় |

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে তখন এই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু এখন রাশিয়ার কূটনীতিকরা তাদের দেশকে নতুন করে তিন বছর মেয়াদের জন্য পরিষদে পুনরায় নির্বাচিত করতে চাচ্ছেন।

রাশিয়া জাতিসংঘের সদস্যদের কাছে রাশিয়া তাদের সমর্থন চেয়ে যে পজিশন পেপার বিতরণ করছে, এতে দেখা গেছে, রাশিয়া ‘মানবাধিকার সমস্যাগুলোর জন্য পর্যাপ্ত সমাধান’ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছে। ‘কয়েকটি দেশের একটি গোষ্ঠীর রাজনৈতিক ইচ্ছানুযায়ী কাজ করে’- পরিষদকে এমন হাতিয়ার হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছে মস্কো। এতে পশ্চিমের দিকে ইঙ্গিত করা হয়েছে বলেই বোঝা যাচ্ছে।