বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে যাচ্ছে!

মোহাম্মদ খাইরুল আমিন 27 মার্চ 2022, 06:07 বিকাল 230 বার পঠিত
ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে যাচ্ছে!

ইউক্রেনে রুশ হামলা দ্বিতীয় মাস চলছে। এরই মধ্যে  ইউক্রেনের অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এভাবে যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের সংঘাত দ্রুত বন্ধ না হলে দেশটির ৯০ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যের কবলে পড়তে পারে।

চলমান দোহা ফোরামের অংশ নেওয়া ইউএনডিপি কর্মকর্তা আচিম স্টেইনার আল-জাজিরাকে বলেন, ‘আমরা সারা দেশে দেখছি যে, লোকেরা তাদের জীবিকা হারিয়েছে’।  

জনগণকে সাহায্য করার জন্য কিছু সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে কিয়েভ। তবে স্টেইনার বলেন, লাখ লাখ মানুষ এখন আয় করতে পারছেন না। তাদের দেখাশোনা করা কর্তৃপক্ষের জন্য বিশাল কাজ।  

 ইউক্রেন অর্থনীতির বড় অংশের সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। মৌলিক পৌর পরিষেবাগুলো কাজ করতে সক্ষম হচ্ছে না।  

এভাবে চলতে থাকলে আগামীতে যুদ্ধবিধ্বস্ত দেশটির অন্তত ৯০ শতাংশ মানুষ দরিদ্র হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।