বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলার কারণে মলদোভায় বিদ্যুৎ বিভ্রাট

মোহাম্মদ খাইরুল আমিন 16 নভেম্বর 2022, 11:41 দুপুর 391 বার পঠিত
ইউক্রেনে রুশ হামলার কারণে মলদোভায় বিদ্যুৎ বিভ্রাট

 প্রতিবেশি দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারনে মলদোভাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

এ প্রেক্ষিতে দেশটি ইউক্রেনে হামলা বন্ধের জন্যে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।

মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপাসকু মঙ্গলবার টুইটার বার্তায় বলেছেন, ‘ইউক্রেনের বিভিন্ন নগরী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ায় মলদোভার অনেক এলাকায় বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে।ইউক্রেনের ওপর ফেলা প্রতিটি বোমার বিেেস্ফারণে মলদোভা ও আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ধ্বংসাত্মক এ যুদ্ধ এখনই বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি।’