ইউক্রেনে নিহত হয়েছে ১১১৯ বেসামরিক মানুষ : জাতিসংঘ
মোহাম্মদ খাইরুল আমিন
•
28 মার্চ 2022, 10:03 দুপুর
•
256 বার পঠিত
রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনে এক হাজার ১১৯ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন।
গত (২৭ মার্চ) এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়। খবর: রয়টার্স
এদিকে জাতিসংঘ বলেছে, ইউক্রেন যুদ্ধে নিহতদের মধ্যে ১৫ জন কিশোরী এবং ৩২ জন কিশোর রয়েছে। এছাড়া প্রাণ ৫২ জন শিশু প্রাণ হারিয়েছে, যারা ছেলে না মেয়ে সেটি এখন পর্যন্ত জানা যায়নি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ার আগ্রাসন শুরুর দিন থেকে ২৬ মার্চ মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে এই হতাহত ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।