বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

মোহাম্মদ খাইরুল আমিন 16 জুন 2022, 09:23 সকাল 480 বার পঠিত
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে আরো ১০০ কোটি ডলা অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গত বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

জানা যায় এই সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে, জাহাজ বিধ্বংসী (অ্যান্টি-শিপ) রকেট সিস্টেম, আর্টিলারি রকেট, হাউইটজার রকেট, সামরিক ক্ষেত্রে ব্যবহার উপযোগী রেডিও, নাইটভিশনসহ আরও বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ।

বৈঠকে অস্টিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রালয় নিজেদের অস্ত্রাগার থেকে কিছু অস্ত্র এই প্যাকেজে সংযোজন করা হবে; আর বাদবাকি অস্ত্রের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অর্থ দিতে রাজি হয়েছে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দানে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের কমিটি ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসটেন্স ইনিশিয়েটিভ।

ইউক্রেনের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গত প্রায় চার মাস ধরে চলা যুদ্ধে নিজেদের গোলাবারুদের মজুত তলানিতে নেমে এসেছে দেশটির। কেবল পশ্চিমা বিশ্বের সহায়তা এখন যুদ্ধে টিকিয়ে রাখতে পারে ইউক্রেনেকে।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অবশ্য ইউক্রেনকে কয়েক দফায় অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপের বিভিন্ন দেশ। সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।