বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় চলমান সহিংসতার সাময়িক অবসান চায় জাতিসংঘ

অনলাইন নিউজ পোর্টাল 20 নভেম্বর 2020, 06:07 বিকাল 278 বার পঠিত
ইথিওপিয়ায় চলমান সহিংসতার সাময়িক অবসান চায় জাতিসংঘ

ইথিওপিয়ার চলমান সহিংসতার সাময়িক অবসানের আহবান জানিয়েছে জাতিসংঘ। সহিংসতা চলমান অঞ্চলে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

শুক্রবার জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র তাৎক্ষনিক যুদ্ধবিরতির দাবি জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, সহিংসতা চলছে এমন এলাকায় দ্রুত মানবিক সহায়তা পাঠাতে হবে। একইসঙ্গে সেখানে থাকা বেসামরিক নাগরিকদের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে হবে।

জেনেভায় দেয়া এক বিবৃতিতে মুখপাত্র বাবর বেলোচ ওই এলাকার মানুষদের সহায়তায় তহবিল গঠনের কথা জানান। এতে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রয়োজন। এই অর্থ সহিংসতা চলমান এলাকার মানুষের খাদ্য, বাসস্থান এবং জরুরি প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে ব্যয় করা হবে।

এই অর্থ সুদানে পাঠানো হবে কারণ ইউএনএইচসিআর ধারণা করছে আগামী ৬ মাসে অন্তত ২ লাখ ইথিওপিয়ান সুদানে আশ্রয় নিতে বাধ্য হবে।