বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর শাসন আমল অবসানের পথে

অনলাইন নিউজ পোর্টাল 03 জুন 2021, 02:19 দুপুর 660 বার পঠিত
ইসরায়েলে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর শাসন আমল অবসানের পথে

ইসরায়েলের বিরোধী দলগুলো নতুন সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছেছে। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসানের পথ পরিষ্কার হয়ে গেল।

আটটি দল মিলে জোট সরকার গঠন করতে সম্মত হয়েছে। মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদ এ বিষয়ে ঘোষণা দিয়েছেন।

চুক্তি অনুযায়ী, ডানপন্থী দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেত শুরুতে প্রধানমন্ত্রী হবেন। এরপর তিনি ইয়াইর লাপিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সরকারের শপথ গ্রহণের আগে অবশ্য পার্লামেন্টে এ নিয়ে ভোট হতে হবে। ইয়াইর লাপিদ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে জোট চুক্তি সম্পর্কে অবহিত করেছেন।

তিনি বলেন, আমি অঙ্গীকার করছি যে এই সরকার সব ইসরায়েলি নাগরিকের সেবায় কাজ করবে। যারা এ জন্য ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেননি সবার জন্য কাজ করা হবে। তিনি আরো বলেন, এই সরকার তার বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলি সমাজের সব অংশকে একত্রিত করতে সাধ্যমতো সব কিছু করবে।

ইসরায়েলের গণমাধ্যমে একটি ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা যায়- ইয়াইর লাপিদ, নাফতালি বেনেত এবং ইসলামপন্থী রাম পার্টির নেতা মানসুর আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করছেন। এমন চুক্তিতে উপনীত হওয়াটাকে অনেকেই অসম্ভব মনে করেছিলেন।

প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে ইয়াইর লাপিদ জানিয়েছেন, বেনেত এবং তিনি নিজে একসঙ্গে সরকার পরিচালনা করবেন। ২০২৩ সালের ২৭ আগস্ট তিনি প্রধানমন্ত্রী হিসেবে নাফতালি বেনেতের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন।