বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলি অভিযানে গাজায় কত ফিলিস্তিনি নিহত?

মোহাম্মদ খাইরুল আমিন 28 জুলাই 2024, 12:45 দুপুর 594 বার পঠিত
ইসরায়েলি অভিযানে গাজায় কত ফিলিস্তিনি নিহত?

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৯ হাজার ২৫৮ জন।
ফিলিস্তিনী সংগঠন হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।

সূত্র আরো জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় নিহত হয়েছে ৮৩ জন। মোট সংখ্যায় তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে।

গাজায় গত নয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে ৯০ হাজার ৫৮৯ জন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস  ইসরায়েলে আকস্মিক হামলা চালায়।  একইদিন ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। এ হামলা চলমান রয়েছে।