বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ

অনলাইন নিউজ পোর্টাল 02 জুলাই 2020, 11:50 দুপুর 251 বার পঠিত
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে বিক্ষোভ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিত তীরে ইসরায়েলের একতরফা দখল পরিকল্পনার বিরুদ্ধে দিনব্যাপী বিক্ষোভ করেছে ফিলিস্তিনের জনগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পশ্চিত তীরে ইসরায়েলের এক তরফা দখলদারিত্ব প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেনচুরি’র বিরুদ্ধে ১ জুলাই ফিলিস্তিনের গাজায় বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটির জাতীয় পর্যায়ের নেতাসহ হাজারো জনতা।

ইসরায়েলের অন্যায় দখল পরিকল্পনা প্রকল্প প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় শত শত নারী, পুরুষ, শিশুরা একত্রে নেমে আসে। বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানারেও ইসরাইলের দখলদারিত্বের নিন্দা জানান বিক্ষোভকারীরা। তারা আরব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

বিক্ষোভকারীরা বলেন, আমরা দখলদারিত্ব এবং কথিত শান্তি পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বিশ্বকে বলতে চাই ফিলিস্তিনের এসব পলিসির বিরুদ্ধে। তারা বলেন, এ দখলদারিত্ব ফিলিস্তিনে জাতিগত নিধনের প্রথম পদক্ষেপ। ইসরায়েল চায় এ ভূমি থেকে সব ফিলিস্তিনকে সরিয়ে দিতে ও এটা নিয়ে নিতে। আমরা আমাদের ভূমি রক্ষায় জন্য লড়বো। যদি এটা আমরা না করি তবে তা আমাদের জন্য হবে লজ্জাজনক।