বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠি

মোহাম্মদ খাইরুল আমিন 15 এপ্রিল 2026, 06:47 বিকাল 85 বার পঠিত
ইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার বিষয়ে সতর্ক করেছেন। তবে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত নয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, চীন ইরানকে অস্ত্র সরবরাহ করতে পারে; এমন তথ্য তিনি শুনেছেন। তার ভাষায়, আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ এ ধরনের কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে।

ট্রাম্প আরও বলেন, তিনি এ বিষয়ে সরাসরি শি জিন পিংকে একটি চিঠি পাঠান এবং এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। তার দাবি অনুযায়ী, শি জিন পিং পাল্টা জবাবে জানিয়েছেন যে, চীন এমন কোনো কার্যক্রমে জড়িত নয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম এর আগে প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে চীন ইরানকে উন্নত অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিতে পারে।

সূত্র: আল-জাজিরা