বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতায় মরিয়া ট্রাম্প

মোহাম্মদ খাইরুল আমিন 05 আগস্ট 2026, 10:18 দুপুর 50 বার পঠিত
ইরানের সঙ্গে সমঝোতায় মরিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের দাবি, ট্রাম্প ও তার উপদেষ্টারা যেকোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের ইরান নীতিকে ঘিরে তেল আবিবে অনিশ্চয়তা বাড়ছে।

বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক যোগাযোগ নিয়ে ইসরায়েলের উদ্বেগ ক্রমেই স্পষ্ট হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘ট্রাম্পের অধীনে শান্তি ও যুদ্ধের মধ্যে পার্থক্য কিবোর্ডে টি, আর এবং ইউ অক্ষরের দূরত্বের মতোই সামান্য।

’ তার এই মন্তব্যের মাধ্যমে বোঝানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতি খুব অল্প সময়ের মধ্যেই বদলে যেতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনা সম্পর্কে ওয়াশিংটন ইসরায়েলকে সরাসরি বিস্তারিত জানাচ্ছে না।

ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকাংশ তথ্যই পরোক্ষ সূত্র থেকে সংগ্রহ করছে।চ্যানেল ১২-এর দাবি, ব্যক্তিগত আলোচনায় ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন।

তাদের আশঙ্কা, সম্ভাব্য কোনো সমঝোতা হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যবস্থাপনা নিয়ে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগের সমঝোতার কিছু অংশ পুনরায় চালুর পথও তৈরি হতে পারে।