বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে একদিনে তিন নারীর ফাঁসি

মোহাম্মদ খাইরুল আমিন 30 জুলাই 2022, 03:41 দুপুর 276 বার পঠিত
ইরানে একদিনে তিন নারীর ফাঁসি

ইরানে একদিনে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তাদের প্রত্যেককে নিজেদের স্বামীকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। ঘটনাটি বুধবারের। একটি এনজিও শুক্রবার এই তথ্য জানায়।
 
নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, একদিনে ইরানে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এরা সবাই স্বামী হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। 

এই তিনজনের মধ্যে একজনের বয়স ২৫। ১০ বছর আগে ১৫ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। তার নাম সোহেইলিয়া আবাদী। বুধবার ( ২৭ জুলাই) এই নারীকে ফাঁসি দেওয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যা করেন তিনি। তিনি দোষী সাব্যস্ত হন। ১০ বছর কারাগারে ছিলেন আবাদী।

আর যে দুই নারীকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেও একই রকম অভিযোগ। শেষ এক সপ্তাহে ইরানে ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করা হয়েছে। 

তথ্য থেকে জানা যায়, গত বছর ইরানে অন্তত ৩৩৩ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।