বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান আলোচনায় পাকিস্তানে ভ্যান্স

মোহাম্মদ খাইরুল আমিন 11 এপ্রিল 2026, 01:17 দুপুর 82 বার পঠিত
ইরান আলোচনায় পাকিস্তানে ভ্যান্স

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পাকিস্তান সফরে গেছেন ভ্যান্স।

ইসলামাবাদের কাছে নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।