বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ: এএফপি

মোহাম্মদ খাইরুল আমিন 01 মার্চ 2026, 02:15 দুপুর 103 বার পঠিত
ইরাকে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ: এএফপি

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অবস্থান থাকা ইরবিল বিমানবন্দরের কাছে রোববার ভোরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

ওই সাংবাদিক জানান, বিমানবন্দর এলাকার দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর ইরবিল থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার ইরবিলের আকাশে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন ভূপাতিত করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।