বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল 07 জুলাই 2020, 05:31 বিকাল 744 বার পঠিত
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্প

৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব বালির ৮০০ কিলোমিটার অভ্যন্তরে তীব্র ভূকম্পন অনুভূত হয়।

জানা গেছে, এদিনের ভূকম্পনের কেন্দ্র ছিল মাটি থেকে অন্তত ৫২৮ ফুট গভীরে। জাভার কেন্দ্রে অবস্থিত বাতাং উপকূলে তীব্র কম্পন অনুভূত হয়েছে এদিন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্পনের তীব্রতার কারণে সংশ্লিষ্ট এলাকায় সুনামির আশঙ্কা ছড়িয়ে পড়ে। তবে দ্য ব্যুরো অব মেটেরোলজির পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।