বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

হিজাব পরায় পরীক্ষা দিতে পারেননি কর্নাটকের দুই ছাত্রী 

মোহাম্মদ খাইরুল আমিন 23 এপ্রিল 2022, 02:06 দুপুর 238 বার পঠিত
হিজাব পরায় পরীক্ষা দিতে পারেননি কর্নাটকের দুই ছাত্রী 

তারা দুজন ছিলেন বিদ্রোহী পাঁচের মধ্যে। হিজাব পরা নিয়ে আন্দোলনের সম্মুখভাগে অবস্থান। তখন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক চলছে। বিজেপিশাসিত কর্নাটক রাজ্যের ৫ ছাত্রী রাজ্য সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছিলেন। শুক্রবার সেই পাঁচ ছাত্রীর মধ্যে দুজনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

কর্নাটকের উদুপি জেলার সরকারি পিইউ গার্লস কলেজের শিক্ষার্থী আলিয়া আসাদি ও রেশাম। তারা দুজন পরীক্ষা দিতে না পেরে ফিরে যান।

শুক্রবার এই শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। উদুপির বিদ্যোদয়া পিইউ কলেজ কেন্দ্রে ছিল পরীক্ষা। অন্যদের সঙ্গে আলোচিত দুই ছাত্রীও হলে গিয়েছিলেন। তারা ছিলেন হিজাবে ঢাকা। 

পরীক্ষা শুরুর সময় ছিল ১০টা ১৫ মিনিট। আলিয়া ও রেশাম হিজাব পরে পরীক্ষা দিতে চেয়ে কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ আলোচনায় বসে। ৪৫ মিনিট পর কলেজ কর্তৃপক্ষ ওই দুই ছাত্রীকে জানায়, হিজাব পরে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কিন্তু দুই ছাত্রী হিজাব খুলবেন না। তারা তাদের সিদ্ধান্তের কথা কলেজকে জানিয়ে পরীক্ষা না পরীক্ষাকেন্দ্র থেকে ফিরে যান।

রাজ্য সরকারের সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ। কিন্তু কর্নাটক সরকারের ওই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন আলিয়ারা। তারা রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিলেন আলিয়া, রেশামসহ পিইউ গার্লস কলেজের ৫ ছাত্রী। 

কিন্তু আদালত রাজ্য সরকারের সিদ্ধান্ত বহাল রেখে ঘোষণা করে, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা যাবে না। এর আগে এক পরিদর্শক দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সময় হিজাব পরে কর্নাটকের এসএসএলসি পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। হিজাব পরে যাওয়ায় তাকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ।