বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯,৪১০

মোহাম্মদ খাইরুল আমিন 22 ফেব্রুয়ারি 2024, 04:57 দুপুর 273 বার পঠিত
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯,৪১০

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ২৯,৪১০ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৯৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯,৪১০ জনে দাঁড়ালো।

এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯,৪৬৫ জন আহত হয়েছে।