বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজার হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর নৃসংশ  হামলা

মোহাম্মদ খাইরুল আমিন 18 অক্টোবর 2023, 11:03 দুপুর 309 বার পঠিত
গাজার হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর নৃসংশ  হামলা

গাজার হাসপাতালে বর্বর ইসরায়েলি বাহিনীর নৃসংশ  হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে দখলদার  ইসরায়েল বাহিনী কর্তৃক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে । বিশ্বজুড়ে এর বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে । অবরুদ্ধ এই ভূখণ্ডের কর্তৃপক্ষের মতে, গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছেন।


বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছেন।    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো এই হামলাকে “একেবারেই অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন ।  ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার ওই হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ওই এক হামলায় একসঙ্গে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত ও অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতেও অনেক মানুষ ‘নিরাপদ আশ্রয়’ ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন।

গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার হাসপাতালের ওপর এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় মঙ্গলবার পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনির মৃত্যুর তথ্য জানিয়েছিল হামাস। এরমধ্যেই হাসপাতালে চালানো হলো ভয়াবহ হামলা।

 বিবিসি সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। মূলত বিমান হামলা থেকে বাঁচতেই হাসপাতালে গিয়েছিলেন তারা। তবে সেখানেও চালানো হয় ইসরায়েলি নৃশংসতা।