ফিলিস্তিনিদের রক্ত ঝরা মানে ইসরায়েলের ধ্বংস
ইসরায়েল যদি এক কদম এগিয়ে যায় এটাই যেন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি এ কথা বলেছেন
বুধবার বিকালে তেহরানের ইনকিলাব স্কোয়ারে মহা সমাবেশে তিনি এ কথা বলেন।
গতরাতে গাজার এক হাসপাতালে বোমা হামলার পর সারা দেশে বিক্ষোভ করেন ইরানিরা।
বুধবার সারাদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়।
বিকালে মহা সমাবেশের আয়োজন করা হয় ইনকিলাব স্কোয়ারে। সেখানে প্রধান বক্তা হিসাবে ছিলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি আরও বলেছেন- আজ ইরানি জাতি, মুসলিম জাতি, মানবতা ও সব বিবেকবান মানুষের জন্য শোকের দিন।
ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযান সম্পর্কে বলেন, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে এ ক্ষেত্রে সহযোগিতা করে আরও ছয়টি সংস্থা। কিন্তু তারা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি তারা গোটা বিশ্বেই ঘৃণিত হয়েছে ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে। ইসরায়েল যে অপরাধী এটা বিশ্বের সবাই এখন জানে।