ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া
মোহাম্মদ খাইরুল আমিন
•
22 মার্চ 2022, 09:21 সকাল
•
261 বার পঠিত
ইউক্রেনের সাথে যুদ্ধ পরিস্থিতিতে নিজ দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। গত (২১ মার্চ) রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
এদিকে প্রতিবেদনে বলা হয়, ফেসবুককে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে ও‘উগ্রবাদ’-এ মদত দেওয়ার অভিযোগ এনে অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মস্কোর একটি আদালত।
আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।
এদিকে তাসের খবরে বলা হয়, রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই।