ফের কিয়েভে একাধিক বিস্ফোরণ
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 মার্চ 2022, 12:53 দুপুর
•
236 বার পঠিত
ইউক্রেনে রাজধানী কিয়েভ ও পার্শবর্তী এলাকায় ফের একাধিক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, কিয়েভ ও আশেপাশের এলাকায় অবস্থানরত সাংবাদিকরা ধারাবাহিক বিস্ফোরণের খবর দিচ্ছেন। এদিকে শহরজুড়ে আবারো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
সাংবাদিকদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের অন্তত চারটি শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। বুধবার সকাল থেকে দেশটির এসব শহরে সাইরেন শোনা যায়। ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়াও চেরনিহিভ, লুবনি, পোলতাভা ও ভ্যাসিলকিভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। সাইরেন বাজানোর অর্থ হলো বিমান হামলা থেকে সম্ভাব্য বিপদের সংকেত দেওয়া। আর বাসিন্দাদের বাংকারে আশ্রয় নেয়ার জন্য সতর্কবাণী। তবে ইউক্রেনের অনেকে এরইধ্যেই বাংকারে আশ্রয় নিয়ে আছেন।