বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফাইজারের ভ্যাকসিনের নথিতে সাইবার হামলা

অনলাইন নিউজ পোর্টাল 10 ডিসেম্বর 2020, 03:31 দুপুর 233 বার পঠিত
ফাইজারের ভ্যাকসিনের নথিতে সাইবার হামলা

ইউরোপীয় মেডিসিন এজেন্সি থেকে ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের তথ্য চুরি করতে সাইবার হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বায়োএনটেক জানায়, ভ্যাকসিন অনুমোদনের জন্য তারা ইউরোপীয় মেডিসিন এজেন্সি তে তথ্য জমা দিয়েছিল। সেসময় এ সাইবার হামলা হয়। করোনা সম্পর্কিত নথিগুলি ‘অ্যাক্সেস’ করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুইটি ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে কাজ করছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এ সময়ের মধ্যে সাইবার হামলার শিকার হতে হবে এমনটা ধারণা ছিল না বায়োএনটেকের। সাইবার হামলার বিষয়টি এক বিবৃতিতে নিজস্ব ওয়েবসাইটে স্বীকার করেছে ইএমএ। এ বিষয়ে সেখানে বিস্তারিত কিছু বলা হয়নি।