বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দুর্ঘটনাকবলিত ভারতের রেমডেসিভির ঔষধ বহনকারী বিমান

অনলাইন নিউজ পোর্টাল 07 মে 2021, 08:51 সকাল 234 বার পঠিত
দুর্ঘটনাকবলিত ভারতের রেমডেসিভির ঔষধ বহনকারী বিমান

ভারতের গোয়ালিয়া বিমানবন্দরে রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (৬ মে) একইদিনে মুম্বাইয়ে অ্যাম্বুলেন্স বিমান অবতরণের সময় ত্রুটির মধ্যে পড়েছিল। তবে বড় কোনো বিপদে পড়েনি বিমানটি।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়ে।

এ ঘটনায় ক্যাপটেনসহ তিনজন আহত হয়েছেন। তাদের বিমান বাহিনীর লোকেরা হাসপাতালে ভর্তি করিয়েছে।