বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ

মোহাম্মদ খাইরুল আমিন 17 মার্চ 2026, 01:54 দুপুর 125 বার পঠিত
দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। 

এর একদিন আগে একই শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের প্রতিধ্বনি শোনা যায়। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান পাল্টা অভিযান জোরদার করার প্রেক্ষাপটে সাম্প্রতিক দিনগুলোতে কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।